জাতীয়নির্বাচনরাজনীতিসারাদেশ

‎ ‎মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়লেন বেশকিছু হেভিওয়েট মন্ত্রী-প্রতিমন্ত্রী।

‎নিজস্ব প্রতিবেদক:
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক দেখিয়েছে বিজয়ী দল বিএনপি। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এই মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। তবে এ তালিকায় স্থান পাননি দলের দীর্ঘদিনের পরীক্ষিত প্রবীণ ও অভিজ্ঞ প্রায় ১৬/১৭ জন নেতা-নেত্রীগণ।
‎ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত  অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
‎মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়া জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন,
‎বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী ১ আসনের নির্বাচিত সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী,বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা,তথ্য এবং শিল্প উপমন্ত্রী ও বর্তমান টাঙ্গাইল-২ আসনে ১’৩৭,৩৪২ ভোট বেশি পেয়ে বিজয়ী হওয় সংসদ সদস্য, এড.মোঃ আব্দুস সালাম পিন্টু,

‎সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোণা-৪ আসনের লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি ঢাকা-২ আসনের আমানুল্লাহ আমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, দলটির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
‎মন্ত্রী পরিষদে স্থান হয়নি দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান এছাড়াও রয়েছেন, বরিশাল সিটির সাবেক মেয়র ও বরিশাল ৫ আসনের মজিবুর রহমান সরওয়ার, সাবেক তথ্যমন্ত্রী নরসিংদী-২ আসনের ড. আবদুল মঈন খান, ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, সাবেক বাণিজ্য মন্ত্রী ও নোয়াখালী-৩  বরকত উল্লাহ বুলু,সুুপ্রিম কোর্টের বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন, সাবেক বিরোধীদলের চিফ হুইপ নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক, বিএনপির ভাইস চেয়ারম্যান বরিশাল-৩ আসনের অ্যাডভোকেট জয়নুল আবেদীন, গণফোরামের সাধারণ সম্পাদক হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক খুলনা ৪ এস কে আজিজুল বারী,গুমফেরত ব্যক্তি ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী সহ প্রায় ১৬ থেকে ১৭ জন পরীক্ষিত হেভিওয়েট নেতা এবার মাননীয় প্রধানমন্ত্রী জনাব,তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button