অপরাধআইন – আদালত

হবিগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুজন, জব্দ ডিআই পিকআপ

হবিগঞ্জ প্রতিনিধি।।


‎হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

‎শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল হবিগঞ্জ সদর উপজেলার হামুয়ারচর এলাকায় অভিযান চালায়। হামুয়ারচরস্থ ‘আল খলিফা স্টিল মিলস’-এর সামনের পাকা রাস্তায় পরিচালিত হয় এই মাদকবিরোধী অভিযান।

‎আটক দুজন হলেন—চমক আলী (৩৫), পিতা ইছহাক মিয়া, সাং শিকন্দরপুর বড়াউট, এবং মো. সাজন মিয়া, পিতা মৃত আছকর মিয়া, সাং ঈশাগ্রাই। দুজনই সিলেট জেলার ওসমানীনগর থানার বাসিন্দা।

‎জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, গভীর রাতে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে তারা ওত পেতে ছিলেন। সন্দেহভাজন পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কৌশলে লুকানো ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ডিআই পিকআপটি জব্দ করে পুলিশ।

‎জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button