অন্যান্যসংস্কৃতি

তোমার অপেক্ষায় কাটে দিন

মেহেদী হাসান নিজস্ব প্রতিবাদক:
সারাদিন কাটে তোমার একটি বার্তার আশায়,
আমার সবটুকু আবেগ জমে থাকে ভালোবাসায়।
তুমি ব্যস্ত থাকো নিজের মতো, নিজের পৃথিবীতে,
আমি অভ্যস্ত হচ্ছি রোজ অবহেলা সইতে।
তোমার কাছে হয়তো আমি খুব সাধারণ কেউ,
আমার বুকে অথচ আছড়ে পড়ে বেদনার ঢেউ।
গুরুত্ব খুঁজি না আর, শুধু একটু সময় চাই,
বুঝতে পারি না—তোমার হৃদয়ে আমার জায়গা কোথায়?
অভিমান জমে পাহাড় হয়, তবুও বলতে পারি না,
তোমাকে ছাড়া এই মনের অন্য কোনো ঠিকানা না।
হয়তো কোনোদিন বুঝবে তুমি, যখন আমি থাকব না,
অবহেলার ভিড়ে হারিয়ে যাবে সব পুরনো বাসনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button