আশুলিয়ায় হানিট্র্যাপ ও চাঁদাবাজিতে বেপরোয়া সেলিম ও সাকিব আসলাম গংদের বিরুদ্ধে অভিযোগ

সাঈম সরকারঃ
ঢাকা জেলার ঘন বসতিপুর্ণ শিল্প এলাকা আশুলিয়ায় কথিত সংবাদকর্মী পরিচয়ে চাদাবাজি,অপহরন ও হানিট্র্যাপিং এর চক্র হিসেবে প্রমানিত সেলিম হোসেন ও সাকিব আসলাম হাওলাদার সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ।
, ঢাকা উওর (পিবিআই)পুলিশ মহামান্য আদালতে প্রেরন করা একটি রিপোর্ট থেকে জানাযায় ( ১ ) সেলিম হোসেন -পিতা ফেরাজতুল্যা গাজী, সাং- মাঝসখিপুর, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষিরা (২) সাকিব আসলাম হাওলাদার পিতা-নুরুল হক হাওলাদার, সাং-সাত বাড়িয়া, থানা-বানাড়িপাড়া, জেলা-বরিশাল, বর্তমান সাং- আশুলিয়া পল্লিবিদ্যূৎ ঢাকা গং এর বিরুদ্ধে হানিট্র্যাপ, চাঁদাবাজি ও নানা রকম অপরাধে জড়িত থাকার একাধিক প্রমান উঠে এসেছে।এ সকল আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায়-সহ তাদের নিজ নিজ এলাকাতে ভিন্ন ভিন্ন মামলায় রয়েছে একাধিক গ্রেফতারি পরোয়ানা।
এছাড়াও এই চক্রটির বিরুদ্ধে আশুলিয়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি,ছিনতাই ও মামলা বানিজ্যের অভিযোগ ও রয়েছে। আশুলিয়ায় বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সেলিম ও সাকিব আসলামগং চক্ররটির কাছে জিম্মি হয়ে পড়েছে। এ সকল অপরাধ মুলক কাজে পুজি হিসেবে নিজেদেকে কেউ ভূয়াঁ পুলিশ ও সংবাদকর্মী হিসেবে পরিচয় উপস্থাপন করে থাকে বলে জানাযায়।
স্থানীয়দের অভিযোগ সেলিম হোসেন ও সাকিব আসলাম হাওলাদার গং দীর্ঘদিন ধরে এলাকার স্থানীয় ও সম্মানিত কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে এবং তাদের পরিচয় ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ে জড়িত ছিল । সাম্প্রতিক সময়ে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এমনকি আশুলিয়া থানার ভেতরে পুলিশের গায়েও হাত তোলার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এলাকার মূলধারার সাংবাদিকরা বলছেন, এ ধরনের কথিত কিছু সংবাদকর্মীদের অপতৎপরতায় প্রকৃত সংবাদকর্মীদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এলাকাবাসীর দাবি, কথিত সংবাদকর্মী পরিচয় দেওয়া সেলিম ও সাকিব আসলাম হাওলাদার গং এর বিরুদ্ধে রয়েছে আরও একাধিক অভিযোগ।সেই সব অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরী।যাহা দেখে,পরবর্তীতে আর কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না দেখাতে পারে।
ঢাকা জেলার আশুলিয়া থানাসহ আসামিদের নিজ এলাকার থানায় আসামিদের গ্রেফতার না করার বিষয়ে জানতে চাইলে ওনারা জানান, আসামিরা সকলেই পলাতক থাকায় বিলম্ব হচ্ছে।কিস্তু,গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।




Daily Aporadh Prokash