অপরাধআইন – আদালত

রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মোঃ আব্দুস সামাদ ও জামাত মন্ডলের বসতঘরে আগুনে ভস্মীভূত হয়ে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। এতে আপন দুই ভাইয়ের দুইটি বাড়ীর তিনটি ঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে সোমবার (২ মার্চ) দুপুর ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পরে এমন ভয়াবহ আগুন দেখে সামাদের স্ত্রীর ডাক চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসে কল দিলে ঘটনা স্থলে দুইটি ইউনিট ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে মোঃ আব্দুস সামাদ মন্ডল ও আব্দুল জামাত মন্ডলের ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা স্বর্ণলঙ্কার ও আসবাবপত্র সহ ঘরের চাল পুড়ে ছাই হয়ে গেছে। এমন ভয়াবহ অগ্নিকান্ডে প্রতিবেশিদের মাঝে আতংক বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button