জাতীয়রাজনীতি

জুলাই শহীদ দিবস-২০২৫  টাঙ্গাইল দেলদুয়ারে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের দেলদুয়ারে জুলাই শহীদ দিবস ২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নূরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ৫ আগস্ট শহীদ হওয়া আহনাফ আবির আশরাফউল্লাহ্র মাতা আছিয়া বেগম, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, জামায়াত উপজেলা আমির আল মোমেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মোওলানা আব্দুল জাব্বার, এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী উর্মি আক্তার, আহত জুলাই যোদ্ধা আব্দুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু, প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button