বিপ্লব হোসেন :
দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী। ১৩১ টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য, (এমপি) জনাব,এড.মোঃ আব্দুস সালাম পিন্টু।
তিনি দেশবাসীকে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন,ভাই, বোন,বন্ধুসহ প্রিয় দেশবাসী ও শুভানুধ্যায়ী—সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে রইল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
এসময় তিনি বলেন, ঈদ উৎসব কেবল ভোজনের মাধ্যমে ইন্দ্রিয়তৃপ্তির উৎসব নয়, বিশুদ্ধ আত্মা নিয়ে জীবনকে নতুন করে সাজানোর অঙ্গীকারেরও উৎসব।
আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ,এমনই প্রত্যাশা।
ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা।
পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ হলো ঈদ।
ঈদুল ফিতর আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।
মানুষে মানুষে মিলনের উৎসব যখন আসে, তখন আমাদের এটাও ভাবতে হয় যে, আমাদের দেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য প্রকটতর হচ্ছে।
শুধু আনুষ্ঠানিকতা নয়, ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ বয়ে নিয়ে আসুক সবার জীবনে এক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি, আমার নির্বাচনী এলাকা ১৩১,টাঙ্গাইল-২ ( গোপালপুর ও ভূঞাপুর ) সহ প্রিয় দেশবাসী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন....
ঈদ মোবারক।