অপরাধআইন – আদালত

কালিয়াকৈরের মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম এর অপসারণের দাবিতে শিক্ষার্থীদের- মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম এর অপসারণের দাবিতে।রবিবার ২২ শে সেপ্টেম্বর বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন ( ভারপ্রাপ্ত অধ্যক্ষ ) দুর্নীতিবাজ,সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনার দোসর। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক,মানববন্ধনে তারা  একত্রিত হয়ে একাত্মতা পোষণ করেন।

এ সময় স্কুলের অন্যান্য শিক্ষকরা ও অধ্যক্ষের সমালোচনা করে বলেন ,ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আমরা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করলে ও এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় আমরা শিক্ষার্থীদের সাথে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে জানার জন্য অধ্যক্ষের মুঠোফোনে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সকলে একবাক্যে বলেন দুর্নীতিবাজ শিক্ষক শহিদুল ইসলাম সেচ্ছায় পদত্যাগ না করলে,তার সকল প্রকার অনিয়ম দুর্নীতির আমলনামা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের দ্বারাস্থ হয়ে অভিযোগ দায়ের তথা মামলা দায়ের করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button