

পাবনার ভাঙ্গুড়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশে সকল ভুমিহীন ও গ্রহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা আশ্রয়ণ প্রকল্পে ৪র্থ ধাপে আরও ১২ টি বাড়ি উপহার পাচ্ছেন ১২টি পরিবার। ‘বাংলাদেশের একজন মানুষও গ্রহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই প্রতিপাদ্যে মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলন তিনি সাংবাদিকদের জানান, ৪র্থ ধাপে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুরে ৪টি, দাস বেলাই ১টি, পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটায় ২টি ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়ায় ২টি এবং চর-ভাঙ্গুড়া বটতলা খেয়াঘাটে ৩টি সহ মোট ১১টি যা মাননীয় প্রধানমন্ত্রী ২২ মার্চ সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্ধোধন করবেন। উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে সরকারি সকল দপ্তর আশ্রয়ণ প্রকল্পের সুফল ভোগীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং এই পুর্নবাসিত পরিবার গুলোর যাবতীয় সুযোগ-সুবিধা যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিদ্যুৎসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচী আওতায় সুবিধা গুলি নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, প্রথম ধাপে এই উপজেলায় অষ্টমিনিষা ইউনিয়নের লামকান মৌজায় ৭টি ও মন্ডতোষ ইউনিয়নের টুনিপাড়ায় ৪টি সহ মোট ১১টি।
দ্বিতীয় ধাপে ভাঙ্গুড়া ইউনিয়নের চরভাঙ্গুড়া মৌজায় ১০টি ঘর নিমার্ণ করা হয়েছে। তৃতীয় ধাপে ভাঙ্গুড়া পৌরসভায় মেন্দা মৌজায় ১৫টি, চর-ভাঙ্গুড়ায় ৫টি, দিলপাশার ইউনিয়নের বাওজন মৌজায় ৫টি,উপজেলা পরিষদের অর্থায়নে চর-ভাঙ্গুড়ায় ১টি সহ মোট ২৬টি পরিবারকে পুর্নবাসিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মাহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি,সমাজ সেবা অফিসার মো. জাহিদুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহাবুব-উল-আলমসহ সুফল ভোগি নাসিমা খাতুন, সুম্ভু, সুনেতা ও সাংবাদিক বৃন্দ।




Daily Aporadh Prokash