Uncategorizedঅন্যান্যঅর্থনীতিজাতীয়রাজনীতিসংস্কৃতি

সাভারে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ৯টি অটো গাড়ি বিতরণ

সাভার প্রতিনিধিঃ
সাভারে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বনগাঁও ইউনিয়নের ৯ ওয়ার্ডে ৯টি অটো গাড়ি বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ই এপ্রিল সোমবার বিকেলে বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার আমান মোহাম্মদ লিমিটেড এর কার্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রেজাউল করিম রেজা। এসময় উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, বনগাঁও ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার শমসের আলী, ২নং ওয়ার্ডের মেম্বার খবির উদ্দিন, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ নিজাম উদ্দিন, ৬নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান মদিন, ৫নং ওয়ার্ড মেম্বার আরিফুর রহমান মিন্টু, ৭নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন, ৯নং ওয়ার্ড মেম্বার আল-আমীন, চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের অবিভাবক মন্ডলীর সদস্য ইসমাইল হোসন সহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button