অপরাধআইন – আদালত

খানসামায় ৪ কেজি গাঁজাসহ যুবক আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় ৪ কেজি গাঁজাসহ মো. মামুন (২৩) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১০ মে) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের আসার ডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার পূর্ব সুটিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এলাকাবাসীর সহায়তায় হাতেনাতে ওই যুবককে আটক করা হয়। এ সময় একটি পলিথিন ব্যাগের প্যাকেটে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে থানা পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ শুক্রবার (১০ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
ছবির ক্যাপশন: গাঁজাসহ আটক যুবক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button