আশুলিয়ায় বকেয়াবেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে একটানা বিক্ষোভ ।

সাঈম সরকারঃ
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বাইপইলের (জিরো পয়েন্ট) নবীনগর-চন্দ্রা ও টুগী মহাসড়ক অরোধ করে একটানা বিক্ষোভ করে আসছে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড এর শ্রমিকরা।গত ২১ অক্টবর (সোমবার) সকাল থেকে প্রায় সাঁত হাজার শ্রমিক এই অবরোধ ও বিক্ষোভ অব্যহত রেখেছে। একমাত্র এই প্রধান মহাসড়কটি দিয়ে যাত্রী ও পণ্যবাহি যানবাহন উত্তরবঙ্গের প্রায় ২৫টি জেলায় চলাচল করে থাকে।
মহাসড়কটি অবরোধ করে রাখায়, আমদানি-রপ্তানিতে কার্যত অচলাবস্থা চলছে। স্থবির হয়ে পড়েছে যাত্রীবাহি ও পণ্যবাহি সকল যানবাহন। চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন দ্রুতগামী যাত্রীসহ সব ধরনের সাধারণ মানুষ ।
অররোধ ও বিক্ষোভ চলাকালে শ্রমিকরা জানায়, মালিকপক্ষ দীর্ঘ ০৫ মাস অতিবাহিত হয়ে চলেছে কোন বেতন ভাতা পরিশোধ করছে না। অনেক শ্রমিক অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছে। সোমবার ও মঙ্গলবার সকাল ০০.১০ টায় আশুলিয়ার বাইপাইলে গিয়ে দেখা যায়, নবীনগর-চন্দ্রা ও টুংগী মহাসড়ক অবোরধ করে বিক্ষোভ করছেন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড এর শ্রমিকেরা। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্প পুলিশে ও আশুলিয়া থানা পুলিশ, সদস্যদের উপস্থিতি চোখে পড়ে। দুই দিন যাবৎ দিন রাত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
এ সময় শ্রমিকেরা বলেন, দীর্ঘ ০৫ মাস হলো মালিকপক্ষ কোন বেতন পরিশোধ না করায় বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ করেও কোন ফল হয়নি। সর্বশেষ স্বচিবালয়ে গেলে সেখান থেকে জানায় যে ২০ অক্টবর রবিবার আমাদের বেতন পরিশোধ করবে। আশারবানী শুনে রবিবার দিন বেতন নিতে গেলে কারখানার প্রধান গেইটে তালা ঝুলতে দেখা যায়। সারাদিন অপেক্ষা করে ক্ষুধায় জীর্ণশির্ন হয়ে ফিরে আসতে হয়েছে। তাই, সোমবার সকাল হতে আমরা এই অবরোধ ও বিক্ষোভ কর্মসুচিতে নামতে বাধ্য হয়েছি।আমাদের পাওনা বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত এই কর্মসুচিত অব্যহত থাকবে।
ঐ কারখানার শ্রমিক হাজেরা (সূইং),আমেন ও তৈয়বুর রহমান বলেন, ০৫মাস যাবৎ বেতন বকেয়া না পাওয়ায় ।এদিকে দোকানদারগণ, নিত্য প্রয়োজনিয় জিনিস আর বাঁকীতে বিক্রি করছে না । বাড়ীর মালিকগণ ভাড়ার টাকা না পাওয়া অনেক বাড়ীওয়ালা রুমে তালা ঝুলিয়ে দিয়েছে। আমাদের মধ্যে অনেকেই ফুটপাতে ও গাছতলায় আশ্রয় নিয়ে জীবন যাপন করছি।
শ্রমিকদের অভিযোগের বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সংগে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তা সম্ভব হয় নাই।




Daily Aporadh Prokash