বরগুনায় স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি নার্সদের প্রতিকি শাটডাউন পালিত।

বরগুনা।
সারা বাংলাদেশের ন্যায় বরগুনায় পালিত হলো ২ ঘণ্টা ব্যাপী প্রতিকী সাট ডাউন। আজ ৩০ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকায় বরগুনা জেনারেল হাসপাতালের সামনে মরিয়ম আক্তার, প্রিন্সিপাল নার্সিং ইনস্টিটিউট এন্ড কলেজ, বরগুনা এর নেতৃত্বে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি এর স্বতন্ত্র নার্স সদস্যরা দুই ঘন্টা শাটডাউন পালন করেন। তারা বলেন নার্সদের কোন প্রমোশন নেই সারা জীবন তারা নার্সই থেকে যায়, এটাও একটা বৈষম্য বলে তার দাবি করেন।
প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে নার্স সদস্যরা ৮ টি যৌক্তিক দাবি তুলে ধরেন। জনবান্ধব নার্সিং ও মিডওয়াইফারি সেবা ও শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে নার্স-মিডওয়াফদের দাবিসমুহ (১) স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভুত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে। (২) অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডারড সেট-আপ ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। (৩) নার্সদের পরবর্তী উচ্চতার পথগুলোতে (৯ম হতে ৪র্থ গ্রেট) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতি সহ উপরনিউমেরারি পদোন্নতি দিতে হবে। (৪) অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং ইন্সট্রাক্টর পথগুলো ৯ম গ্রেটে উন্নীত করতে হবে। (৫) ডিপ্লোমা নার্স -মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং সকল গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। (৬) বেসরকারি স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ-বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স -মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। (৭) নার্স -মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদানসহ নার্সদের উপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফরম পরিবর্তন করতে হবে। (৮) শষ্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স -মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।
আন্দোলনরত সকল নার্সদের এই আটদফা দাবি না মানলে তারা পরবর্তীতে কঠোর আন্দোলন ও শাটডাউন ঘোষণা করবে।




Daily Aporadh Prokash