Uncategorizedঅন্যান্যঅপরাধআইন – আদালত

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রেলপথের নিরাপত্তায় নিয়োজিত এক সদস্যের মৃত্যু

 

মোহাম্মদ বাবলু মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রেলপথের নিরাপত্তায় নিয়োজিত এক আনসার-ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত আনসার-ভিডিপি সদস্য মো. রূপচান মিয়া (৫০) টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের বামনাপাড়া গ্রামের হারান মন্ডলের ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে স্থানীয়রা লাশ পড়ে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়‌। দুপুরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে।

রেলওয়ে পুলিশের টাঙ্গাইল স্টেশন ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button