অপরাধআইন – আদালতসারাদেশ

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নিল সিআইডি

অপরাধ প্রকাশ ফ্যামিলির এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

রিপন মিয়াঃ-

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

আজ বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ায় আমবাগানে তার ভাড়া বাসায় সিআইডির অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার (উপ-পরিদর্শক) এসআই রাজু মন্ডল।

রাজু মন্ডল এবিষয়ে বলেন, ‘ঢাকা থেকে সিআইডির একটি দল এসেছিল। আমি শুধু সঙ্গে ছিলাম। আমবাগানের একটি বাসায় অভিযান চালিয়ে একজনকে নিয়ে গেছে তারা। সকাল ৭টার দিকে অভিযান শেষ হয়। কী কী জব্দ করা হয়েছে তা আমি বলতে পারব না। এছাড়া সিআইডি টিমে কে কে ছিলেন আমি তাঁদের নামও বলতে পারব না।’
আশুলিয়ায় আমবাগান এলাকার ওই বাড়ির নিচতলায় প্রায় বছরখানেক ধরে ভাড়া থাকতেন শামসুজ্জামান। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর থানা এলাকায়।

বাড়ির মালিক ফেরদৌস আলম কবির বলেন, ‘আমাকে সিআইডির লোকজন এসে জিজ্ঞেস করে যে, এই বাসায় শামসুজ্জামান থাকে কি না? থাকে জানালে তাঁকে নিয়ে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম কী কারণে নেওয়া হচ্ছে? তখন আমাকে একজন বলেন, কোনো এক রিপোর্টের কারণে তাঁর নামে মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এর বেশি কিছু বলতে পারব না।’

ঘটনার সময় শামসুজ্জামানের বাসায় ছিলেন স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘বাসায় এসে সিআইডি সদস্যরা একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক জব্দ করেন এবং সেগুলোর তালিকা করেন। শামসুজ্জামানকে জামাকাপড় নিতে বলেন। এ সময় কক্ষের ভেতরে দাঁড় করিয়ে তাঁর (শামসুজ্জামান) ছবি তোলা হয়। ৫ থেকে ৭ মিনিটের মধ্যে তাঁরা বের হয়ে যান। ৩টি গাড়িতে এসেছিলেন সিআইডি সদস্যরা।’

এ বিষয়ে জানতে চাইলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, তাঁদের কোনো টিম শামসকে নিয়েছে কী না তিনি এখনও নিশ্চিত নন। খোঁজখবর নিয়ে জানাবেন।

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের ছোটভাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button