শিক্ষাঙ্গনসংস্কৃতি
mehedi hasan atvসেপ্টেম্বর ২৪, ২০২৪
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় শিক্ষায় বৈষম্য দূরকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারক লিপি পেশ ও মানববন্ধন করেছেন, উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের বরাবর স্মারক লিপি প্রদান করেন, উপজেলার মাধ্যমিক ও কলেজ স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।




Daily Aporadh Prokash