জাতীয়রাজনীতি

চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরলেন খালেদা জিয়া।

বিপ্লব হোসাইন :

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ দেশে ফিরলেন বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে, মঙ্গলবার (৬ মে) অনুঃ দুপুর ১টা ২০ মিঃ এর দিকে
রাজধানীর গুলশান-২ এর ৭৯ নাম্বার রোডের নিজ বাসভবন ‌ফিরোজায় পৌঁছান তিনি।

এসময় বিএনপির চেয়ারপার্সন ও তিন,তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ তার দুই পুত্রবধূকে অভিনন্দন জানাতে আসা উৎসুক জনতার ভীড় সামলাতে, অনেক বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের।

গুলশানেও তার নিজ বাসা( ফিরোজা’র ) সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে আগে থেকেই। সেখানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ,সি এস এফ-চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স-সহ সাদা পোশাকে থাকা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন।

সকাল ১০টা ৩৫ মিঃ এর দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি। বেলা ১১টা ১৫ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হলে রাস্তার দু’পাশে নেতা-কর্মীরা পতাকা নেড়ে তাদের দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খাঁন, নজরুল ইসলাম খাঁন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল মাহমুদ টুকু, সেলিমা রহমান ও বিএনপি’র প্রচার সম্পাদক,সুলতান সালাউদ্দিন টুকু।

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে এসেছেন তার দুই পুত্রবধূ জ্বনাব,তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী, সৈয়দা শর্মিলা রহমান।
এছাড়াও রয়েছেন,বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী ও লন্ডন বিএনপি’র সভাপতি এম এ মালেকসহ ১৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button