অপরাধআইন – আদালত

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১

বিপ্লব হোসাইন :
১০০% রপ্তানীমুখী শিল্পাঞ্চল এলাকা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এর জামগড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ (৩০) নামের এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তল,তিন রাউন্ড গুলি ও চাপাতিসহ আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে জামগড়া ছয়তলা ষ্টার্ন হাউজিং মাঠ এলাকর একটি তিনতলা ভবনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ, পাবনা জেলার বেড়া থানাধীন হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে।
জানাযায়,তিনি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজ হেফাজতে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র রেখেছিলেন।
র‍্যাব-৪ এর বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামগড়ার ছয়তলা ষ্টার্ন হাউজিং এলাকায় তিনতলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কক্ষে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দেশিও অস্ত্রসহ বিদেশি খালি মদের বোতলসহ মাসুদকে আটক করা হয়। সে একটি সঙ্ঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
এবিষয়ে,র‍্যাব-৪-এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button