অপরাধআইন – আদালত

আশুলিয়া একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আহত ও নিহত

রাহেল মাহমুদ :
আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভিতরে লড়ী ভর্তি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ব্যাপক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ঐ ঘটনায় অন্তত ৩০ জন আহত এবং ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৬.৪০ টার দিকে জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানার ঐ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
জানাযায়,প্রীতি গ্রুপের পোষাক কারখানার ভিতরে রাখা ব্যবহৃত প্রায় ১৯ টি বড় কারগো লড়ী ভর্তি গ্যাস সিলিন্ডার মজুত ছিল।হঠাৎ সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে বিকট শব্দে সেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং মুহুর্তের মধ্যে ব্যাপক অগ্নিকান্ডের সৃষ্টি হয়।এসময় ঘটনাস্থলেই ৭ নিহত এবং ৩০ জন আহত হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নারী ও শিশু হাসপাতালের ভর্তি করা হয়।নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ আহতের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, জামগড়া প্রীতি গ্রুপের পোশাক কারখানার বাউন্ডারির ভিতরে একটি লড়ীতে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ও জিরাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, জামগড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৪-৫ জন দগ্ধ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button