রাজনীতি

গোপালপুর উপজেলা বাসীদের  সেবা করতে চান মারুফ তালুকদার রাহিম।

‎স্টাফ রিপোর্টার :
‎আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোপালপুর উপজেলা বাসীর পাশে থেকে সেবা ও উন্নয়নে ভূমিকা রাখতে চান মারুফ তালুকদার রাহিম। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
‎নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে তার কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গোপালপুরের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চান রাহিম তালুকদার মারুফ।
‎তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করাই তার মূল লক্ষ্য। নির্বাচিত হলে গোপালপুরবাসীর কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button