সারাদেশ

ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ‘

কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) ভূঞাপুর উপজেলা

পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি-র নেতৃত্বে কৃষকদের জন্য নেওয়া এ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য,অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু। বক্তব্যে তিনি কৃষকদের দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে কৃষকদের জন্য সরকারি সেবা সহজলভ্য, স্বচ্ছ ও দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের কাছে বিভিন্ন কৃষিসেবা ও সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগকে তিনি কৃষিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।কৃষক কার্ড কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে কৃষকদের নগদ সহায়তা ও সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, সেচ সুবিধা, কৃষিঋণ, কৃষিযন্ত্র, কৃষি প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারের কৃষক কার্ড কর্মসূচির লক্ষ্য হলো কৃষকদের একটি ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে কৃষিসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া। সরকারি তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের কৃষকদের এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button