কুমারখালীর কুন্ডুপাড়ায় সংবাদ সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জড়িতদের গ্রেপ্তারের দাবি


কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুন্ডুপাড়ায় রাস্তার নির্মাণকাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলা টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি উল্লাসের ওপর হামলার অভিযোগ উঠেছে।
জানা যায়, কুন্ডুপাড়ায় রাস্তার নির্মাণকাজে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক উল্লাস।
এ সময় তার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এতে সংবাদকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
সাংবাদিকরা যেন কোনো ধরনের ভয়ভীতি বা হামলার শিকার না হয়ে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হচ্ছে।




Daily Aporadh Prokash