অপরাধআইন – আদালতদুর্নীতি

রায়গঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে আবারো মিথ্যা মামলা দায়ের করলো আঃ সাত্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে
সাংবাদিকের বিরুদ্ধে আবারো মিথ্যা মামলা দিয়েছে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের মামলা বাজ আঃ সাত্তার। তার এহেন কর্মকান্ডে অতিষ্ট এলাকাবাসী।

সূত্রে জানা যায়, পূর্ববর্তী সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী মিলে সাঙ্গপাঙ্গ নিয়ে
হামলা চালিয়ে মারপিট করেই খ্যান্ত হয়নি এই মামলাবাজ দম্পতি। এবার সাংবাদিকের বিরুদ্ধে আবারো মিথ্যা মামলা দিয়েছে মৃত আজিজুল হকের ছেলে মামলাবাজ পল্লী চিকিৎসক আঃ সাত্তার। তাদের এহেন কর্মকান্ডে ফুসে উঠেছে এলাকাবাসী।

সূত্রে জানা যায়, গত (৩০ আগষ্ট ২০২৬) ইং তারিখে আদালতে সাংবাদিক আইয়ুব আলীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, মামলাবাজ আঃ সাত্তার ও তার স্ত্রী সুইটি খাতুন তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে একই গ্রামের বসবাস কারী সাংবাদিক আইয়ুব আলীর পরিবারের উপর বর্বরচীত নৃশংস হামলা চালিয়ে মারপিট করে। এ ঘটনায় স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা,অনলাইন পত্রিকায় শিরোনামে সংবাদ প্রকাশ করে।
তারা কোনো ভাবেই পুসিয়ে উঠতে না পেরে এবং তাদের
কর্মকান্ড আড়াল করতেই মিথ্যা অজুহাত দেখিয়ে নানা ভাবে হয়রানি করেই খ্যান্ত নয়। এবার আরো একটি মিথ্যা অভিযোগ দেখিয়ে আদালতে মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ নূরনবী শেখ সহ অন্যান্যরা জানান সাংবাদিকের বিরুদ্ধে বার বার নানা অজুহাতে হয়রানি ও মামলা দায়েরের বিষয়ে প্রসাশনের পক্ষ থেকে সরেজমিন তদন্তে গেলে তাদের আসল থলের বিড়াল বেড়িয়ে আসবে এবং
প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে জানান।

সাত্তার ও সুইটি দম্পতির এহেন কর্মকান্ড
ফুসে উঠেছে এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button