

মেহেদী হাসান নিজস্ব প্রতিবাদক: আশুলিয়ার বাইপাইলে অবস্থিত ‘আলিফ কাচ্চি ডাইন ও হোটেল ৯৯+’-এর স্বত্বাধিকারী হাসান মিয়াজীর আমন্ত্রণে স্থানীয় সাংবাদিকদের এক নৈশভোজ ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাইপাইল খোদেজা সুপার মার্কেটে অবস্থিত এ খাবার প্রতিষ্ঠানে আশুলিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
উক্ত নৈশভোজে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোঃ সাঈম সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তুহিন আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ আমির হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। স্বত্বাধিকারী হাসান মিয়াজী আমন্ত্রিত সংবাদকর্মীদের আন্তরিক অভ্যর্থনা জানান এবং তাঁদের সম্মানে সুস্বাদু খাবার পরিবেশন করেন। খাবার শেষে উপস্থিত সাংবাদিকদের হাতে প্রতিষ্ঠানের বিশেষ অফারের অংশ হিসেবে “হজ কুপন” প্রদান করা হয়।
আপ্যায়িত সাংবাদিকরা খাবারের স্বাদ ও গুণগত মানের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তাঁরা প্রতি ৩ মাস পর পর লটারির মাধ্যমে কাস্টমারদের হজে পাঠানোর এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটির শুভকামনা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে হাসান মিয়াজী বলেন, “মানসম্মত খাবার ও পরিচ্ছন্ন পরিবেশ প্রদানই আমাদের মূল উদ্দেশ্য। সাংবাদিকদের মতো প্রবীণ ও সুধী ব্যক্তিদের আপ্যায়ন করতে পেরে আমরা আনন্দিত।” নৈশভোজ শেষে উপস্থিত সাংবাদিকরা প্রতিষ্ঠানটির সাফল্য ও সার্বিক সমৃদ্ধি কামনা করেন।




Daily Aporadh Prokash