অপরাধআইন – আদালত

আশুলিয়ায় পরকীয়ার জেরে হাতেনাতে আটক পোশাককর্মী সুজন ও আফরিন

 

মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার জামগড়া সরকার মার্কেট এলাকায় অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সুজন (৩০) ও আফরিন (২৫) নামে দুই পোশাক শ্রমিককে হাতেনাতে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, আটককৃত সুজন ও আফরিন উভয়ই ‘স্টারলিংক স্টাইল লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত। এর মধ্যে সুজন ফিনিশিং সেকশনে ‘আয়রনম্যান’ হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। সুজন বিবাহিত ও সন্তানের জনক হওয়া সত্ত্বেও আফরিনের বাসায় যাতায়াত করতেন।

শনিবার অভিযুক্ত সুজন ওই নারীর বাসায় প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে এলাকাবাসী ঘরের ভেতর তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে হাতেনাতে আটক করে।

খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। আটক করার পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি সমাধান ও আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় মুরুব্বিদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button