অপরাধঅর্থনীতিআইন – আদালত

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের নেপথ্যে বাদশা।

সাঈম সরকারঃ
আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভাদাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় একটি আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ৪ সেপ্টেম্বর(শুক্রবার) স্থানীয় জাকির হোসেনের নিজ বাড়িতে নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণ ঐ সংযোগটি নেওয়া হয়।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, তিতাস গ্যাসের মূল লাইন থেকে এই অবৈধ সংযোগটি টেনে দেওয়ার নেপথ্যে মূল কারিগর হিসেবে কাজ করেছেন এলাকার চিহ্নিত গ্যাস সংযোগ দাতা যাকে স্থানীয়ভাবে গ্যাসের অবৈধ সংযোগকারী বাদশা নামে সবাই চেনা-জানা।
এলাকার একাধিক ব্যাক্তি বলেন,এলাকার নামধারী গ্যাস ঠিকাদার কলিম উদ্দিনের ছোট ভাই কুদ্দুস এর নেতৃত্বে মোটা অংকের টাকার বিনিময়ে তিনি রাতের আঁধারে এবং সরকারের নিয়ম-নীতির তক্কা না করে গত ১০ বছর যাবৎ আশুলিয়ার বিভিন্ন এলাকায় প্রায় কয়েক হাজার অবৈধ সংযোগ দিয়েছে।
এই বৈধ সংযোগের কারণে বৈধ সংযোগ নেওয়া গ্রাহকগণ তাদের চাহিদা অনুযায়ী গ্যাস সাপ্লাই পাওয়া থেকে বঞ্চিত হয়ে আছে।তাছাড়া,ওনারা আরো বলেন,ঘনবসতিপূর্ণ ভাদাইল কেন্দ্রীয় মসজিদ এলাকায় এভাবে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় যে কোন মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। একদিকে সরকার যেখানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে অন্যদিকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন সহ জড়িতদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button