অপরাধআইন – আদালত

রায়গঞ্জে সাংবাদিক পরিবারের উপর হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের

 

(রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি)

সিরাজগঞ্জের রায়গঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের উপর হামলা চালিয়ে মারপিট করনের ঘটনা ঘটেছে। এছাড়াও আদালতে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেছে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের সুইটি পারভীনের স্বামী পল্লী চিকিৎসক আঃ সাত্তার।
এঘটনায় সাংবাদিক মহল সহ স্থানীয়রা ফুসে উঠেছে।

সুত্রে জানা যায়, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পল্লী চিকিৎসক আব্দুস সাত্তারের স্ত্রী সুইটি খাতুনের সঙ্গে স্থানীয়দের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
রাজনৈতিক পট পরিবর্তনের পরও তার ক্ষমতার বাহাদুরি এখনো কমে নাই।
তিনি এলাকায় নিজের আধিপত্য ধরে রাখতে বিভিন্নভাবে প্রতিবেশীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করন সহ হামলা মিথ্যা মামলা দায়েরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগী সাংবাদিক আইয়ুব আলী বলেন, গ্রামের পায়ে হাঁটার রাস্তায় গরুর ঘাস খাওয়া ও গোবিষ্ঠা রাখাকে কেন্দ্র করে সুইটি খাতুন প্রায়শই প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধামকি দিয়ে তাদের কোনঠাসা করে রাখার চেষ্টা করেন।

এরই ধারাবাহিকতায় গত ২২- আগষ্ট শনিবার রাস্তার পাশে গোবিষ্ঠা রাখা ও পরিবেশ নষ্ট হওয়ার বিষয়কে কেন্দ্র করে আঃ রাজ্জাক ও তার স্ত্রী রনজনা খাতুনের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে পরদিন ২৩ আগষ্ট রবিবার পল্লী চিকিৎসক আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুইটি খাতুনসহ কয়েকজন রাজ্জাকের বাড়িতে গিয়ে হামলা চালায়।
এ সময় বাড়িতে আঃ রাজ্জাককে না পেয়ে তার বোন বিধবা জায়েদা খাতুনকে সামনে দেখতে পেয়ে সুইটি খাতুন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
এতে জায়েদা খাতুন ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় জায়েদা খাতুনের বড় ছেলে মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন।

সুইটি পারভীন সেই মামলা থেকে রেহাই পেতে হামলার শিকার সাংবাদিক পরিবারের সদস্যদের হয়রানি করতে সুইটি পারভীন ২৩ আগষ্ট মিথ্যা অজুহাত দেখিয়ে রায়গঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হয়।

এই সুইটি খাতুন অন্যার পরোচনায় ও সহযোগিতায় ২৪ আগষ্ট সিরাজগঞ্জ সদর হাসপাতালে গিয়ে ভর্তির নাটক সাজিয়ে নানা কৌশলে গিরিবিয়াজ সার্টিফিকেট উত্তলনের প্রচেষ্টা চালিয়ে আসছে বলে জানা যায়। এখানেই খ্যান্তনয় সাংবাদিক আইয়ুব আলী ও তার পরিবারকে নানা ভাবে হয়রানি করতে সুইটির স্বামী মোঃ আঃ সাত্তার ২৭ আগষ্ট বাদী হয়ে সিরাজগঞ্জ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। সুইটির ভিত্তিহীন সাজানো মিথ্যা ঘটনা ও সাংবাদিক পরিবারের উপর হামলার ঘটনায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ফলাও করে সংবাদ প্রকাশ হয়।

এ ঘটনায় সাংবাদিক পরিবারের উপর হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের কর্মকাণ্ড থেকে নিষ্পতি পেতে
প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী সাংবাদিক পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button