জাতীয়ধর্ম

৯ লাখ ৪৫ হাজার টাকার অনুমোদন এমপি মোর্শেদ মিলটনের সহযোগিতায় দূর্গাহাটায় মসজিদের পুনর্নির্মাণে..

রাহেল মাহমুদ:
গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাইগুনী ভুলিগাড়ী ভিটাপাড়া বায়তুল ফালাহ মসজিদের পুনর্নির্মাণ কাজের জন্য ৯ লাখ ৪৫ হাজার ৬২৮ টাকা অনুমোদন হয়েছে।

এ উন্নয়ন কাজ বাস্তবায়নে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটনের সহযোগিতার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ ও প্রয়োজনীয় তদবিরে ভূমিকা রেখেছেন দুর্গাহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মামুন মোল্লা।

মামুন মোল্লা বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এমপি মোর্শেদ মিলটনের সহযোগিতায় মসজিদের পুনর্নির্মাণ কাজের অনুমোদন হয়েছে। এ জন্য আমরা এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞ। তিনি এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। এখন মসজিদটির কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে এলাকার বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

এলাকাবাসী বলেন, এমপি মোর্শেদ মিলটন এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। মসজিদটির পুনর্নির্মাণে অর্থ অনুমোদন হওয়ায় আমরা আনন্দিত ও কৃতজ্ঞ। একই সঙ্গে মামুন মোল্লাও দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।

এলাকাবাসী আরও জানান, মামুন মোল্লার উদ্যোগে এর আগে বেশ কয়েকটি রাস্তার উন্নয়ন কাজ হয়েছে। এছাড়া অসুস্থ রোগীর চিকিৎসার জন্য তিনি ১ লাখ ৫০ হাজার টাকা সহযোগিতা এনে দিয়েছেন। মানুষের বিপদে-আপদে তাকে পাশে পাওয়া যায় বলেও জানান তারা।

মামুন মোল্লা বলেন, সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষ এগিয়ে এলে মসজিদটির পুনর্নির্মাণ কাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
MD Mamun Molla জনতার এমপি মোরশেদ মিলটন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button