রায়গঞ্জে আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মালিককে পিটিয়ে আহত করন ও ভূমি দখলের অভিযোগ


(রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি)
সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের এলাংগী গ্রামে মামলায় হেরেগিয়ে ভূমির মালিককে পিটিয়ে আহত করন ও আদালতের রায় কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভূমি জবর দখলের অভিযোগ উঠেছে।
আদালতের দায়ের কৃত অভিযোগ ও ভুক্তভোগী জমির মালিক মোঃ ফারুক শেখের সুত্রে জানা গেছে,পূর্ব পুরুষদের ক্রয় কৃত ভূমি যাহা উপজেলার ব্রহ্মগাছা ইউপির এলাঙ্গী গ্রামের দাগ নং ৬৮ মৌজা তেবাড়িয়া,জেল নং ১৪৩, ৮ শতাংশ জমি ১২৭ নং খতিয়ানে ২৪ দাগে ৮.৪১ শতাংশ জমি। এলাংগী মৌজার জেল নং ১৩৬ দাগ নং ১০৯,, ৫ শতাংশ ,, জেল নং ১৩৬,, ১২ শতাংশ। আর এস দাগ নং ১০৫ ১০৬ ১০৪ ১০৩,,, ৮০ শতাংশ। মোট ১১৩.৪১ শতাংশ জমি যাহা আমাদের ক্রয়কৃত মালিকানা সম্পতি আমাদের ভোগ দখলে থাকা অবস্থায় আমরা চাষাবাদ করে আসছিলাম। এরই এক পর্যায়ে এই মালিকানায় চাষাবাদ কৃত সম্পতি প্রতিবেশী মৃত ইসমাইল হোসেনের ছেলে
ভূমিদস্যু মোঃ আলফাজ ৪২ গংরা দীর্ঘদিন যাবৎ জবর দখলের পায়তারা করে আসে।
এ বিষয়ে জমির প্রকৃত মালিক মৃত গোলাম রব্বানীর ছেলে মোঃ ওমর ফারুক শেখ ৫২ গংরা এই ভূমিদস্যু ভুমি জবর দখল কারি আলফাজ গংদের দৌরাত্ম্যে তাদের সাথে কোন ভাবেই পুষিয়ে উঠতে না পেরে
আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওমর ফারুকের পিতা গোলাম রব্বানী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে।
এ মামলায় জমির প্রকৃত কাগজ পত্র দলিলাদী পর্যবেক্ষন শেষে ১৯৯২ সালে মালিক ওমর ফারুক শেখ গংদের পক্ষে রায় ঘোষণা করে বিজ্ঞ আদালত।
এছাড়াও এই জমি সংকান্ত জটিলতা নিয়ে প্রতিপক্ষ মোঃ আলফাজ উদ্দিনের আরেকটি দায়ের করা মামলায় ভূমিদস্যু ও ভূমি জবর দখল কারী আলফাজ উদ্দিন গংদের দায়ের করা এই মামলায় আলফাজ উদ্দিন গংরা জমির কোন রুপ বৈধ্য কাগজ পত্র প্রমাণাদী দাখিল করতে না পারায় এ মামলাতেও বিজ্ঞ আদালত ২০০১ সালে জমির প্রকৃত মালিক ওমর ফারুক গংদের পক্ষে রায় ঘোষণা করেন।
এদিকে সকল মামলায় হেরে গিয়ে কোন ভাবে পুষিয়ে উঠতে না পেরে অবশেষে ২০২৬ সালে ৪ এপ্রিল ইং তারিখে ওমর ফারুক কাজের উদ্দেশ্যে বাড়িথেকে রওনা হলে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষের লোকেরা পথিমধ্যে
ওমর ফারুককে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়ে তাকে বেধরক ভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় ওমর ফারুক কে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এর পরে তারা ওই জমি জবর দখল করে নেয়।
এখানেই খ্যান্ত নয় এই আলফাজ ও মৃত আজিজুলের ছেলে মুক্তা গংরা হাসপাতালে গিয়েও হামলা চালায় বলে জানিয়েছেন ভুক্তভোগী ওমর ফারুক শেখ ও তার পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে প্রসাশনের আশুহস্তক্ষেপ কামনা করছেন ওমর ফারুক শেখের পরিবার।




Daily Aporadh Prokash