বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আতিকুর রহমান উজ্জ্বলের ঈদ শুভেচ্ছা।


বিপ্লব শেখ :
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোপালপুর ও ভূয়াপুর বাসী-সহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আতিকুর রহমান উজ্জ্বল।
তিনি তাঁর বর্তমান বসবাসরত আশুলিয়া এবং গোপালপুর, ভূয়াপুর বাসী ও সকল মুসলিম উম্মাহ’র জন্য অনাবিল শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আযহা। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে আমি আমার প্রিয় মাতৃভূমি টাঙ্গাইল জেলার গোপালপুর এবং ভূয়াপুর ও আশুলিয়া বাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ্কে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
এসময় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা’র ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপন জনদের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, সোহার্দ্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে।
আতিকুর রহমান উজ্জ্বল আরও বলেন,ঈদ আমাদের সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের জীবন-যাপনে। শুধু আনুষ্ঠানিকতা নয়, ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি,ঈদ মোবারক।




Daily Aporadh Prokash