Uncategorizedজাতীয়সংস্কৃতি

রাজারহাটে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

“চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ীক গোষ্ঠী এবং বেসরকারী খাতের ফোরামগুলির সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশেম বাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী। সভায় সভাপতিত্ব করেন কাশেম বাজার কমিটির সহ-সভাপতি আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঘড়িয়ালডাঙ্গা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক, জাহাঙ্গীর হোসেন, সিংগার ডাবরীহাট বালিকা উচ্চ বিদ্যালয়সহ আরো অনেকে।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ ও মিনহাজুল ইসলাম।
বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button