আইন – আদালতসংস্কৃতিসারাদেশ

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।

((মেহেদী হাসান))

মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার) এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) আগামী এক বছরের জন্য অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।

৭ জানুয়ারি ২০২৩ খ্রি. রাতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-কে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে আইজিপি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button