অন্যান্যঅপরাধআইন – আদালতসারাদেশ

গাজীপুরে ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেফতার ১৫ 

নিজস্ব প্রতিবেদক ঃ

গাজীপুর মহানগর পুলিশ কর্তৃক ২৪ ঘন্টার উদ্ধার অভিযানে মাদক, জাল টাকার নোট কে খাঁটি বলে বাজারে চালানো ও চোরাই মালামাল নিজ হেফাজতে রাখার অপরাধ এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট গ্রেফতার ১৫ জন।

গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কর্তৃক উদ্ধার অভিযানে ৭০০ গ্রাম গাঁজা, ২০২ পিস ইয়াবা,০৫ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ১,৪২০/- টাকাসহ ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

জিএমপি’র সদর থানা কর্তৃক জাল টাকার নোট কে খাঁটি বলে ব্যাবসায় ও সহায়তা করার অপরাধে ১০০০/- টাকার ০৭টি জাল নোটসহ ০১ জন এবং গাছা থানা কর্তৃক চুরি করে চোরাই মালামাল নিজ হেফাজতে রাখার অপরাধে ০১ জোড়া স্বর্ণের কানের রিং,০১ টি আংটি,নগদ ৫০০/- টাকা ও ০১ টি মেটালের চেইনসহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ০২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ওয়ারেন্টসহ মোট গ্রেফতারঃ ১৫ জন
মোট উদ্ধারঃ ৭০০ গ্রাম গাঁজা, ২০২ পিস ইয়াবা,০৫ টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১,৪২০/- টাকা, ১০০০/- টাকার ০৭টি জাল নোট,০১ জোড়া স্বর্ণের কানের রিং,০১ টি আংটি, নগদ ৫০০/- টাকা ও ০১ টি মেটালের চেইন।

সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যন্য অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button