জাতীয়সংস্কৃতি

আশুলিয়া থানা প্রেস ক্লাবের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাঈম সরকারঃ
আশুলিয়ায় সাংবাদিকদের সংগঠন আশুলিয়া থানা প্রেস ক্লাব এর নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাঈম সরকার (স্টাফ রিপোর্টা দৈনিক গণমুক্তি), এবং সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াজুল হক ফিরোজ (সরেজমিন বার্তা)। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বিপ্লব শেখ(দৈনিক আজকের আলোকিত সকাল) ও জুয়েল ইসলাম (বাংলা ৫২ টিভি)।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া (প্রবাহ নিউজ টিভি) ও আবুল কাশেম মিয়া (এস টিভি), অর্থ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান (বাংলা ৫২ টিভি), সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন (সকাল টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল (নিউজ ২১), প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসানAtv,দৈনিক সমাচার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খোকন হাওলাদার (দেশের কণ্ঠ), দপ্তর সম্পাদক মোঃ ইউনুস দেওয়ান (দৈনিক প্রবাহ সংবাদ), সহ-দপ্তর সম্পাদক মোঃ সবুজ মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রুবেল।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু সিয়াম ও পিয়াস আল মুনসুর, মোঃ আসিব নজরুল, নির্বাহী সদস্য হিসেবে আরও রয়েছেন কামরুজ্জামান আলম,মোঃআরজু মিয়া, মোঃ জামাল হোসেন মুকুল ,সাধারণ সদস্য হিসাবে রয়েছেন, রাহেল মাহমুদ, মনির হোসেন,মোল্লা ইসমত, আশিক মন্ডল, বি.এইচ.সাজু , ইমরান খান, মোঃ ইলিয়াস মিয়া, ইয়াসির আরাফাত, মাহবুব আলম মানিক(মুভি বাংলা টিভি ,মাসুদ রানা, জহিরুল ইসলাম,মুজাহিদ পাশাসহ অনেকে।


নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় তারা সম্মিলিতভাবে কাজ করবেন। তারা আরও বলেন, আশুলিয়া থানা প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি মোঃ সাঈম সরকার বলেন, “আশুলিয়া থানা প্রেস ক্লাবকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করব। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক রিয়াজুল হক ফিরোজ বলেন,“সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করার পাশাপাশি আশুলিয়া এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে গণমাধ্যমে তুলে ধরতে প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে পেশার মর্যাদা রক্ষায় আমরা সকলে একসাথে কাজ করব। আশুলিয়া থানা প্রেস ক্লাবকে একটি আদর্শ সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button