জাতীয়

আশুলিয়া থানা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা-২০২৬ইং।

নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় গণমাধ্যম কর্মীদের সংগঠন আশুলিয়া থানা পেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদ পরবর্তী শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব চত্তোরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা প্রেস ক্লাবের সভাপতি সাঈম সরকার-স্টাফ রির্পোটার (দৈনিক,গণমুক্তি) ।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জনাব,মেহেদেী হাসান মিঠু(দৈনিক যুগান্তর)।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজুল হক ফিরোজ ও যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল মিয়া এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,বিশেষ অতিথি জনাব মেহেদী হাসান মিঠু(যুগান্তর)সহ আশুলিয়া থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলা ৫২ টিভির প্রতিনিধি মোঃ জুয়েল ইসলাম, অর্থ সম্পাদক আশিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান এটিভি (দৈনিক বাংলাদেশ সমাচার),দপ্তর সম্পাদক ইউনুস দেওয়ান প্রমুখ ।
সভায় বক্তারা বলেন,২০২২ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাব এর উন্নয়ন ধারা অব্যাহত রেখে সাংবাদিকতা ঐতিহ্যকে অটুট রাখতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীতে পথ চলতে হবে।
সভাপতির বক্ত্যব্যে জনাব,সাঈম সরকার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল সংবাদকর্মীর সাথে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন,এই ক্লাবটি স্থানীয় সংবাদ কর্মীদের প্রিয় এবং প্রানের সংগঠন। আশুলিয়া থানা প্রেসক্লাবের ”এই অব্যাহত যাত্রা কেউ ইচ্ছে করলেও বাধাগস্থ করতে পারবে না। ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে সবার স্বতস্পুর্ত অংশগ্রহনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে আশুলিয়া থানা প্রেস ক্লাবে আমন্ত্রণে সকলেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের বিভিন্ন আইটামের মিষ্টি ভোজ ও মিলনমেলা মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button