অপরাধজাতীয়সারাদেশ

খানসামায় মধ্য রাতে আগুন-পুড়ে ছাঁই গবাদিপশু সহ

মোঃ আজিজার রহমান-খানসামা-(দিনাজপুর)

দিনাজপুরের খানসামা উপজেলায় আগুনে পুড়ে ছাঁই ৩ টি ঘর,৩টি গরু,৫টি ছাগল ও হাঁস মুরগিসহ আসবাদপত্র।

মঙ্গবার দিবাগত রাতে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুরের সর্দার পাড়ার মামুনুর রশীদের বাড়িতে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার ঐ বাড়ির বাসিন্দারা নিজ নিজ স্বয়ংকক্ষে ঘুমিয়ে পরে। কিন্তু মধ্যরাতে গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। ততক্ষণে গোয়াল ঘর, খড়ি ঘরসহ ৩টি ঘর, ৩টি গরু, ৫টি ছাগল ও ২০ টি হাঁস-মুরগি পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন জানান, গোয়াল ঘরে কয়েলের আগুন দিয়ে এই ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button