

শেখ মোঃ হুমায়ুন কবিরঃ-
গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তা শাখায়, স্বাধীন বাংলা ক্ষুদ্র সমবায় সমিতির ২০২৩ ইং এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
(২৯’শে মার্চ ২০২৩ইং) বুধবার সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহন চলে।
১৮৭ নং সমবায় এর নিবন্ধন কৃত ক্ষুদ্র ব্যবসায়ী ৩২ জন ভোটার এর মধ্য ৩১ জন ভোটার তাহাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
এসময় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন যুগ্ন সাধারন সম্পাদক পদে ২ জন মোট ৪ জনের বেলটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোঃ খসরু, (মোরগ) প্রতিকে ১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ও মোঃ হান্নান মিয়া, (হাতি) প্রতিকে ১৭ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন, যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, মোঃ কামাল ফকির দৈনিক বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার হিমু সরকার, শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ উজ্জল মিয়া।
আরো উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার গাজীপুর জেলা ব্যুরো প্রধান ও শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এনামুল হক, দৈনিক দেশকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ কামাল পারভেজ, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা-মাতৃজগত টিভি’র সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি) কেন্দ্রীয় কমেটি’র স্থায়ী সদস্য- শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার- শ্রীপুর সাংবাদিক সমিতি’র দপ্তর সম্পাদক- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আল মামুন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের স্থায়ী সদস্য- শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ মোঃ আলমগীর হোসেন সাগর, জেটিভি শ্রীপুর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, সাংবাদিক রমজান আলী রুবেল, শ্রীপুর পৌর শ্রমিক লীগ নেতা জুয়েল মিয়া, সহ সমবায় অধিদপ্তরের শ্রীপুরের কর্মরত কর্মকর্তা বৃন্দ।




Daily Aporadh Prokash