অপরাধআইন – আদালত

রাতের অন্ধকারে পাচারের সময় টিসিবির পণ্যসহ ট্রাক আটক  করে দিল জনগণ

 সাথী সুলতানা, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ বাগবাটিতে রাতের অন্ধকারে  পাচারের সময় ট্রাকসহ ৫৫ কার্ডের টিসিবির পণ্য আটকে দিয়েছে স্থানীয় জনগণ ।
মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত গভীর  রাতে সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বর  এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর থানার  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসব মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখে দেন।
বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনকে না জানিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন অত্র পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
 পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তিনি নিজেই এসব মালামাল উপকারভোগীদের মধ্যে বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানা যায় ।
নূরনবী, গোলাম হোসেন, গ্রাম পুলিশ সুবোধ, আনন্দ, কানাই ও বলরামসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন , রাতের অন্ধকারে ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক দেখে   ইউপি সদস্য রুহুল আমিন, লিটন ও মঞ্জুর মোরশেদ সজলকে খবর দেওয়া হয়।
 এর কিছুক্ষণ পরেই দেখা যায়, ট্রাকে তেল, চিনিসহ টিসিবির মালামাল সাজিয়ে তার ওপর খালি কার্টন ও খালি বস্থা ভাজ করে রেখে পাচার করার চেষ্টা চলছে।
বিষয়টি বুজতে  পেরে স্থানীয় জনগণ এসে ট্রাকটি আটকিয়ে দেয় । এসময় গাড়ি  চালক সটকিয়ে পরে ।
বাগবাটি ইউনিয়ন পরিষদের  ২ নং ওয়ার্ডের সদস্য রুহুল আমিন জানান, আমাদের পরিষদ থেকে ডিলার জাকিরুল ইসলাম সান্টুর মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হয়।
দুদিন ধরে অনেক অসহায় মানুষ পরিষদে মালামালের জন্য গেলেও নানা ভুল-ত্রুটি দেখিয়ে  তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
রমজান মাসে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। মঙ্গলবার রাতে ওপরে খালি কার্টন রেখে নিচে টিসিবির পণ্য পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ট্রাকটি আটক করেছি।
এ ঘটনায় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু মিয়া জানান , আটক টিসিবির পণ্য চেয়ারম্যানের জিম্মায় রাখা আছে ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আটক করা টিসিবির মালামাল চেয়ারম্যানের পরিষদে রাখা ছিল, পরিষদেই আছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে নিরাপত্তাহীনতার কারণে এখান থেকে পণ্যগুলো সরিয়ে নেওয়া হচ্ছিল বলে দাবি করেন ডিলার জাকিরুল ইসলাম সান্টুর ম্যানেজার বাবু চৌধুরী।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশুকাতে রাব্বি বলেন , এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমরা দেখছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button