অপরাধআইন – আদালতসারাদেশ

সাভারে ডিবি’র পৃথক অভিযানে আটক ৩

সাভার মডেল থানার মজিদপুর সাকিনস্থ পাকিজা গার্মেন্টস ও আশুলিয়া থানার জিরানী টেংগুরী এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১২ ফেব্রুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,গতকাল রাত্রে সাভার মডেল থানার মজিদপুর সাকিনস্থ পাকিজা গার্মেন্টস ও আশুলিয়া থানার জিরানী টেংগুরী এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।

আটককৃত আসামি হলেন,১। মোঃ ইকবাল হোসেন (৪৫), পিতা-মৃত লোকমান হোসেন,গ্রাম-ইমান্দিপুর, থানা-সাভার,ঢাকা ২। মোঃ রিপন মিয়া (৪৬), পিতা-মৃত রহিজ উদ্দিন,গ্রাম ছোট বলি মেহের, মজিদপুর,থানা-সাভার,জেলা-ঢাকা,মোঃ জিসান ইসলাম শিবলু (২৪), পিতা-মোঃ জিয়ারত হোসেন, গ্রাম-চিতেশ্বরী, হাটুভাঙ্গা,থানা-মির্জাপুর,জেলা- টাঙ্গাইল।

ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোহাম্মদ শাহাদাত ও এস আই মোঃ সহিদুল ইসলাম,পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ২০ও রাত্র ৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার মজিদপুর সাকিনস্থ পাকিজা গার্মেন্টস ও আশুলিয়া থানার জিরানী টেংগুরী এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। ইকবাল হোসেন (৪৫),২। মোঃ রিপন মিয়া (৪৬),৩।মোঃ জিসান ইসলাম শিবলু (২৪), নামের ৩ মাদক ব্যবসায়ী-কে ২০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীদে নামে মামলা করে সাভার ও আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button