আইন – আদালত

সাংবাদিকের মামলায় রংপুর কর অঞ্চলের প্রধান সহকারী গ্রেফতার।

মাটি মামুন রংপুর।

সাংবাদিকের মামলায় রংপুর কর অঞ্চলের প্রধান সহকারী গ্রেফতার।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিককে বাধাপ্রদান, হেনস্থার হুকুম দেয়ার ঘটনায় রংপুর কর অঞ্চলের প্রধান অফিস সহকারী মতিয়ার রহমান মিঠুলকে মঙ্গলবার রাতে মৌভাষা হাজির বাজারের বাসা থেকে গ্রেফতার করেছে রংপুর গংগাচড়া উপজেলা থানা পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, রংপুর কর অঞ্চলের প্রধান অফিস সহকারী মতিয়ার রহমান মিঠুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানাধরনের অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত থাকার প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য মিঠুলের গ্রামে যান অবজারভারের রংপুর প্রতিনিধি লাবনী ইয়াসমিন। তথ্য সংগ্রহের একসময়ে মিঠুলের বাড়ির সদর দরজায় লাগানো কর অঞ্চলের নেমপ্লেটের ছবি দেখলে ছবি তোলেন।
এরই মধ্যে খবর চলে যায় অফিসে কর্মরত মিঠুলের কাছে। তথ্য সংগ্রহের পর ফেরার পথে মর্ণেয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন মিঠুলের হুকুমে সাংবাদিক লাবনীকে রাস্তায় আটকে নানা অশালীন ভাষায় গালিগালাজ করা শুরু করে। মিঠুলের বাড়ির ছবি মুছে তারপর সাংবাদিককে ছাড়া হবে বলে প্রায় ৬০-৭০ জন ঘিরে ফেলে এবং জীবন নাশের হুমকি দেয়। প্রায় একঘন্টা অবরুদ্ধ থাকার পর গংগাচড়া পুলিশের পাঠানো প্রতিনিধি, স্থানীয় ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগন এসে পরে তাকে উদ্ধার করা হয়।
এনিয়ে গংগাচড়া থানায় একটি মামলা করা হয়।
মামলা নম্বর ৫। গংগাচড়া উপজেলার সাংবাদিকদের ২৪ ঘন্টার আল্টিমেটামে গংগাচড়া পুলিশের একটি চৌকস দল ২ নং আসামী মিঠুলকে বাড়ি থেকে গ্রেফতার করে।
এছাড়াও ১ নং আসামী ইউপি সদস্য আলমগীর হোসেন বাড়ির টিনের বেড়া ভেঙে পালিয়ে যায়।
পরে বুধবার দুপুরে গংগাচড়া বিজ্ঞ আমলি আদালত থেকে জামিনে মুক্তি পায় মিঠুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button