অপরাধআইন – আদালত

শ্রীপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তা: বিচার ও পেশাগত নিরাপত্তার দাবিতে গাজীপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবাদক, মেহেদী হাসান:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আকতাড়াপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিককে আটকে রেখে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক জিজ্ঞাসাবাদের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক হেনস্তার তীব্র প্রতিবাদ ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেছে। ভুক্তভোগী সাংবাদিকদের সূত্রে জানা যায়, এলাকার জমি দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাইয়ে তারা আকতাড়াপাড়া এলাকায় যান। সংবাদ সংগ্রহের একপর্যায়ে স্থানীয় এক নেতার ক্যাডাররা তাদের পথরোধ করে অবরুদ্ধ করে ফেলে এবং নানা বিষয়ে চাপ সৃষ্টি ও অসৌজন্যমূলক আচরণ করে। পরবর্তীতে ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে সাংবাদিকদের অবরুদ্ধ অবস্থায় জিজ্ঞাসাবাদ করার দৃশ্য দেখা যায়।কোনো সংবাদ বা তথ্য নিয়ে সংশয়ে থাকলে সংক্ষুব্ধ পক্ষ প্রচলিত আইনি উপায়ে গণমাধ্যম কর্তৃপক্ষ বা প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারেন। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে সাংবাদিকদের আটকে রাখা বা ভয়ভীতি প্রদর্শন করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। গণমাধ্যমকর্মীরা সাধারণ মানুষের অধিকার ও অনিয়ম তুলে ধরতে মাঠে কাজ করেন। মাঠপর্যায়ে তাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হলে নিরপেক্ষ সংবাদ পরিবেশন মারাত্মকভাবে বিঘ্নিত হবে। সাংবাদিকদের বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকলে তা আইনের মাধ্যমেই মীমাংসা হওয়া উচিত। পেশাগত কাজে কোনো ধরনের জোরজুলুম গ্রহণযোগ্ নয়। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় গাজীপুরের পেশাদার সাংবাদিক নেতারা কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন: ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে যেন ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এমন আক্রমণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে কার্যকর তদারকির দাবি জানান বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button