খেলাধুলাসংস্কৃতি

পাটগ্রামে নারী ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় পর্যায়ে কৃতিত্ব দেখানো লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুই নারী খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ মে) দুপুরে পাটগ্রাম পৌরসভার মেয়রের কার্য্যালয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনুর্ধ – ১৭ উইমেন্স এশিয়া কাপ প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সুলতানা আক্তার ও মুনকি আক্তার কে ফুল দিয়ে বরন করে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কুচলিবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি আকুল প্রধানের সঞ্চালনায়। পাটগ্রাম পৌরসভার মেয়র রাশিদুল ইসলাম সুইট এর সভাপতিত্বে কাউন্সিল, সুধীসমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর বিকালে তরুণ উদ্দোক্তা সারা পোল্ট্রি ফার্মের প্রোপাইটার এস,এম সোহাগ নিজস্ব অর্থায়নে সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনুর্ধ – ১৭ উইমেন্স এশিয়া কাপ প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সুলতানা আক্তার ও মুনকি আক্তার কে ফুল দিয়ে বরন করে সংবর্ধনা দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button