আশুলিয়ায় কাফনের কাপড়সহ চিঠিতে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে


সাঈম সরকারঃ
আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী আলহাজ ইসমাইল হোসেন মোল্লা ও তার মেয়ে জামাইকে উদ্দেশ্য করে বাসার প্রধান গেইটের সামনে কে বা কাহারা কাফনের কাপড় ও পিস্তলের গুলি ও গুলির খোসা সহ প্রান নাশের হুমকি দিয়ে একটি চিঠি রেখে যায়।
গতকাল ৮ আগস্ট (শনিবার) ভোরবেলা বাসা থেকে বের হয়ে বাসার প্রধান গেইটে সযত্নে রাখা একটি ব্যাগ দৃষ্টি গোচর হয় আলহাজ ইসমাইল হোসেনের। এসময় ব্যাগটি সন্দেহজনক মনে হলে তৎক্ষণাত আশুলিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক কুদ্দুস তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আলামত হিসাবে গুলি/গুলির খোসা ও কাফনের কাপড়একটি সাবানএকটি গোলাপজল এবং খামে ভর্তি একটা চিঠি উদ্ধার করেন।
উল্লেখিত চিঠিতে আলহাজ ইসমাইল হোসেন মোল্লার মেয়ে স্বামী প্রকৌশলী আতিকুর রহমান উজ্জল যিনি কিনা বিএনপির একজন কেন্দ্রিয় নেতার ভাই। চিঠিতে তার কথাই বার বার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ শশুড়কে চিঠিতে হুমকী দিয়ে জামাইকে হুশিয়ার করার ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করেন জামাই প্রকৌশলী আতিকুর রহমান উজ্জল।
এ বিষয়ে আলহাজ ইসমাইল হোসেন মোল্লা (মেম্বার পদপ্রার্থী ) বলেন,মেম্বর পদে প্রতিযোগিতা করতে প্রচার প্রচারনা চালিয়ে আসছেন বলে তাকে এমন হুমকী দেওয়া হচ্ছে। তিনি যেন ভয়ে নির্বাচন থেকে সরে যান সেই পরিকল্পনায় এই হুমকী দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।তিনি আরো বলেন যত প্রকার ভয়-ভীতি দেখানো হোক না কেন নির্বাচন থেকে কিছুতেই পিছু হটবেন না এবং এবিষয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করবেন।
উপ পরিদর্শক কুদ্দুস সাংবাদিকদের জানান,ঘটনার প্রেক্ষিতে আইননিুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।সঠিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




Daily Aporadh Prokash