অন্যান্যজাতীয়সংস্কৃতি

আশুলিয়া থানা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদকঃ

​আশুলিয়া থানা প্রেসক্লাবের এক জরুরি সভা গত বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ সাঈম সরকার (দৈনিক গণমুক্তি)। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হক ফিরোজ (সরেজমিন)।

​সভায় উপস্থিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন—

  • সিনিয়র সহ-সভাপতি: বেলাল হোসেন চৌধুরী (দৈনিক অগ্নিশিখা)
  • সহ-সভাপতি: মোঃ বিপ্লব হোসেন (দৈনিক ঢাকা)
  • সহঃ সাংগঠনিক সম্পাদক: কাজী মোঃ দেলোয়ার হোসেন (দৈনিক মুক্ত খবর)
  • কোষাধ্যক্ষ: মোঃ মেহেদী হাসান (দৈনিক বাংলাদেশ সমাচার) (atv সংবাদ) 
  • সহঃ কোষাধ্যক্ষ: মোঃ সায়েম ভূঁইয়া (দৈনিক বিজয় সকাল)
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ তুহিন মোল্লা (দৈনিক ঢাকার ডাক)
  • দপ্তর সম্পাদক: মোঃ আমির হোসেন (দৈনিক স্বদেশ বিচিত্রা)
  • কার্যনির্বাহী সদস্য: মোঃ বিপ্লব শেখ (দৈনিক আজকের আলোকিত সকাল), পিয়াস আল মুনসুর (দৈনিক আজকের আলোকিত সকাল), মোঃ আশিকুর রহমান (বাংলা ৫২ নিউজ) ও মোঃ জামাল হোসেন মুকুল (আলোকিত সকাল)।

​এছাড়া প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মধ্য থেকেও অনেকে সভায় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—

 মোঃ রাহেল ( দৈনিক অপরাধ প্রকাশ) মোঃ ইয়াসিন আরাফাত মোঃ তুহিন আহমেদ (দৈনিক ঢাকা), মোঃ আফসার উদ্দিন (দৈনিক চৌকস), মোঃ ইসমত মোল্লা (দৈনিক দুর্নীতি), মোঃ কাজী মিজানুর রহমান (বাংলাদেশ সময়) মোঃ আরিফুল ইসলাম (দৈনিক বাংলার একুশে), মোঃ স্বপন মিয়া (দৈনিক এশিয়ান নিউজ), মোঃ আবু রায়হান (দৈনিক যুগান্তর সংবাদ), মোঃ মনিরুজ্জামান (দৈনিক এই বাংলা) এবং মোঃ মজনু মিয়া (দৈনিক দিন প্রতিদিন)। সহ আরোও অনেকেই।

সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রেসক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

​সভায় উপস্থিত সদস্যরা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক মতামত ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনা শেষে প্রেসক্লাবের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং গণমুখী সাংবাদিকতা বিকাশে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভা সমাপ্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button