

বিপ্লব হোসেন :
ঐতিহাসিক ৫ই আগস্ট বীরত্বপূর্ণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য, ১৩১-টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের (এমপি) এড মোঃ আব্দুস সালাম পিন্টু বলেন,
আজকের এই ঐতিহাসিক দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল বীর শহীদদের, যাঁদের রক্তে অর্জিত হয়েছে স্বৈরাচারমুক্ত এক নতুন বাংলাদেশ। সশ্রদ্ধ সালাম জানাই সেইসব অকুতোভয় ছাত্র-জনতাকে, যাঁদের অভূতপূর্ব ত্যাগ ও রাজপথের বীরত্বপূর্ণ লড়াইয়ে পতন হয়েছিল দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী অপশাসনের।একই সাথে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশক ধরে রাজপথে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনের তৃণমূলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি।
শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আসুন, দেশনায়ক জনাব,তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এবং শহীদদের স্বপ্নের মর্যাদা রক্ষা করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।
তিনি আরও বলেন,আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত ভাই-বোনদের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।




Daily Aporadh Prokash