অপরাধআইন – আদালত

প্রেস রিলিজ বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৮০০ (আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ৮০০ (আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া এবং এসআই (নিরস্ত্র)/ হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর ০১টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসআই (নিরস্ত্র)/ মোঃ তানভীর হোসেন ভূইয়া এবং এসআই (নিরস্ত্র)/ হারুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ৩১/০৭/২০২৬ খ্রিঃ ২০.৫০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালিগঞ্জ সাকিনস্থ কালিগঞ্জ বড় মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ নাগর (৫৩), পিতা-মৃত আব্দুল মালেক, মাতা-আঞ্জু বিবি, সাং-টকবি, থানা-বোরহান উদ্দিন, জেলা- ভোলা, বর্তমান সাং-তেলঘাট কালিগঞ্জ রাসেলের বাড়ির ৭ম তলার ভাড়াটিয়া, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২। মোঃ বিল্লাল মৃধা (৪০), পিতা- মৃত সুলতান মৃধা, মাতা- মৃত মনুসা বেগম, সাং-আতশখালি, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, বর্তমান সাং-সদরঘাট কর্ণফুলি লঞ্চ (৩) মাস্টার, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩। মোঃ মিজানুর রহমান (৩০), পিতা-মোঃ আব্দুল গনি, মাতা-মোছাঃ মমতাজ বেগম, সাং-দক্ষিণ মুরাদিয়া, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-সদরঘাট কর্ণফুলি লঞ্চ (৩) স্টাপ, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪। মোঃ আব্দুর রহমান (২৯), পিতা- মৃত একলাছ হাওলাদার, মাতা- রাশিদা বেগম, সাং-চর গৌরবদী, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী, এ/পি সাং- সদরঘাট কর্ণফুলি লঞ্চ (৯) স্টাপ, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button