জাতীয়সংস্কৃতি

সাভারের স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেসক্লাবের দিনব্যাপী মিলনমেলা ও আলোচনা সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবাদক মেহেদী হাসানঃ

সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং পেশাগত বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আশুলিয়া থানা প্রেসক্লাবের উদ্যোগে এক দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চে এই আনন্দঘন উৎসবের আয়োজন করা হয়।

​আশুলিয়া থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক গণমুক্তির স্টাফ রিপোর্টার মোঃ সাঈম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। ক্লাবটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও দৈনিক সরেজমিন-এর আশুলিয়া প্রতিনিধি মো. রিয়াজুল হক ফিরোজ।

​দিনব্যাপী এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন— সহ-সভাপতি মো. বিপ্লব শেখ (দৈনিক আজকের আলোকিত সকাল), সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন (দৈনিক ভোরের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম (প্রবাহ নিউজ টিভি) ও মোঃ মুজাহিদ পাশা (৭১ টিভি নিউজ পোর্টাল)।

​এছাড়াও ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল ইসলাম (বাংলা ৫২ নিউজ), সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবু সিয়াম (দৈনিক গণকন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা (এটিবি সংবাদ) সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক মো. ইউনুস দেওয়ান এবং ক্রীড়া সম্পাদক মো. আক্তার হোসেনসহ সদস্য মোঃ মোল্লা ইসমাত,মোঃ আরাফাত হোসেন, মোঃ মনির, মোঃ রাহেল ও মোঃ সবুজ মিয়া সহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্যপরিষদের সদস্য এবং বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন।

​স্মরণীয় এই মিলনমেলায় ছিল আলোচনা সভা, মতবিনিময়, আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যপূর্ণ আড্ডা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা পেশাগত মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিলনমেলায় অংশ নেওয়া সংবাদকর্মীরা এই চমৎকার আয়োজনকে সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button