অপরাধআইন – আদালতসংস্কৃতিসারাদেশ

সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন।

বিপ্লব শেখ :
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং বাংলাদেশের সকল সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার-সহ অপরাধীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪’শে এপ্রিল) ২০২৪ ইং সকাল ১১:৩০মিঃ এর দিকে আশুলিয়া রিপোর্টার্স ক্লাব শ্রীপুরে
এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

উল্লেখ্য যে, ঢাকা জেলার ডেমরাতে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহকালে একটি কুচক্রী মহল সঙ্ঘবদ্ধভাবে দলবেঁধে সন্ত্রাসী কায়দায় লাঠিসোঁটা ও বাঁশ দিয়ে একজন সংবাদকর্মীকে নির্মম ভাবে মারধোরের লেশ কাটিয়ে উঠতে না উঠতেই
মঙ্গলবার বিকেলে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে, শিবা শানু, জয় চৌধুরী ও আলেকজান্ডার বোর নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এতে প্রায় ২০ জন সাংবাদিক আহত হয়েছে।

হামলায় নেতৃত্ব দেওয়া জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বোসহ এতে জড়িত সবাইকে শিল্পী সমিতির সদস্যপদ বাতিলসহ তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেন সকল স্তরের গণমাধ্যমকর্মী।
মানববন্ধনে বক্তব্য রাখেন- আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ হান্নান চৌধুরী, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক,দৈনিক গণমুক্তির স্টাফ রিপোর্টার সাঈম সরকার,দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি বিপ্লব শেখ, দৈনিক গণজাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টার ইমরান খাঁন,দৈনিক চৌকস পত্রিকার রিপোর্টার হেলাল শেখ প্রমুখ।
তারা বলেন,বাংলাদেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর নেতৃত্বে গণমাধ্যমকর্মীদের ওপর
পেশাগত দায়িত্ব পালনে ক্যামেরাপার্সনের উপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ও বুম ভাঙ্গচুর এবং এলোপাতাড়ি মারধোর করা-সহ
যে হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সারাদেশে একেরপর এক সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের উপর হামলার গভীর উদ্বেগ প্রকাশ করছি।
বক্তারা আরো বলেন, জেগে ওঠো জাতির বিবেক। আর কতো হামলার শিকার হবে সাংবাদিকরা? আর নয় চুপ চাপ এখন সময় এসেছে জেগে ওঠার।

সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে সমগ্র দেশের সাংবাদিকদের কঠিন ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান ব্যক্তরা।
এসময় সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,

মেহেদী হাসান, আঃ রশিদ, মোস্তাক আহমেদ,ইয়াসিন আরাফাত,রাসেল মিয়া,আলতাফ হোসেন,হাবিবুর রহমান হাবিব,নাছিমা আক্তার,ববিতা আক্তার,আসিফ খান,বাবু তিস্তাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button