অপরাধআইন – আদালত

আশুলিয়ায় ভুয়া মেশিনে চিকিৎসার নামে প্রতারণা,হাতে সেন্সর ধরিয়েই ‘সব রোগ শনাক্ত’! তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের ওপর হামলা

মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদ: আধুনিক চিকিৎসাবিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে শুধুমাত্র হাতে একটি সেন্সর ধরিয়েই শরীরের সব জটিল রোগ শনাক্তের দাবি করছে একটি চক্র। আশুলিয়ার বাড়াইপাড়া এলাকার ‘মা আছিয়া হোমিও ফার্মেসী’র এমন কথিত চিকিৎসা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে, এই ভিউরেডি চিকিৎসাপদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি ও বৈধতা নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রতিষ্ঠানটিতে সাংবাদিকদের ওপর চড়াও হওয়া ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ​ভুয়ো মেশিনে ‘ম্যাজিক’ রোগ নির্ণয়: স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠানটিতে ‘কোয়ান্টাম ম্যাগনেটিক রেজোন্যান্স অ্যানালাইজার’ (Quantum Magnetic Resonance Analyzer) নামক একটি বিতর্কিত মেশিন ব্যবহার করা হচ্ছে। রোগীদের হাতে একটি সেন্সর ধরিয়ে কয়েক মিনিটের মধ্যেই লিভার, কিডনি, হার্ট, আলসার, ক্যান্সার, ও ডায়াবেটিসের এমনকি শরীরের হাড় বাড়তির, মতো জটিল রোগ শনাক্তের ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে। এরপর সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই চড়া দামে বিক্রি করা হচ্ছে ওষুধ। ​তথ্যের খোঁজে সাংবাদিক, অতর্কিত হামলা: বিষয়টির সত্যতা যাচাইয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক ফার্মেসীটিতে যান।

তারা চিকিৎসকের কাছে মেশিনের বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা, স্বাস্থ্য অধিদপ্তর (DGHS), বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন আছে কি না—তা জানতে চান। একই সাথে একজন ডিএইচএমএস (DHMS) ডিগ্রিধারী হোমিও চিকিৎসক কীভাবে আধুনিক প্যাথলজিক্যাল রোগ নির্ণয় করছেন, সেই প্রশ্নও তোলেন। ​অভিযোগ রয়েছে, এসব প্রশ্নের কোনো বৈধ উত্তর বা কাগজপত্র দেখাতে না পেরে উল্টো সাংবাদিকদের ওপর চড়াও হন সংশ্লিষ্টরা। একপর্যায়ে সাংবাদিকদের সাথে চরম অসদাচরণ করা হয় এবং তাদের পেশাগত ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো ও একটি ক্যামেরা স্ট্যান্ড ভেঙ্গে ফেলায়। ​বিশেষজ্ঞ ও সচেতন মহলের বক্তব্য: চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম বা সিটি স্ক্যানের মতো সুনির্দিষ্ট ক্লিনিক্যাল পদ্ধতির প্রয়োজন। শুধুমাত্র একটি সেন্সর হাত দিয়ে চেপে ধরে পুরো শরীরের রোগ বের করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি মূলত এক শ্রেণীর সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অপকৌশল। ​জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ এই ভুয়া চিকিৎসা কেন্দ্রটির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা এবং তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button