

নিজেস্ব প্রতিবেদকঃ
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঢাকা -১৯ (সাভার -আশুলিয়া ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,মুহাম্মদ সাইফুল ইসলাম ।তিনি সাংবাদ সম্মেলনে বক্তব্য”র শুরুতেই শ্রদ্ধার সাথে স্বরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে এবং ১৯৭৫ সালের (১৫ই আগষ্ট) পাকিস্তানী দোসরদের বুলেটের আঘাতে তাহার পরিবারের শহীদের প্রতি জানান গভীর সমবেদনা।সেই সাথে সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।তিনি গর্বের সাথে স্মরন করেন ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর নিকট থেকে “লাল সবুজের” পতাকা ছিনিয়ে আনা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের,।
গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টায় আশুলিয়া প্রেসক্লাব চত্তরে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী এবং নৌকা মার্কা প্রত্যাশী মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এবং তার হাতকে আরো গতিময় শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা পোষন করছি।
তিনি বলেন, মানুষের কল্যানের উদ্দেশ্য সমাজসেবা মূলক চিন্তা ভাবনা থেকেই আমার নির্বাচনীয় পরিকল্পনা । সাংবাদিক সম্মেলনে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে প্রিয় সাভার ও আশুলিয়া বাসীকে বিষয়টি জানাতে চাই। সততা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্ম এই চার আদর্শের ভিত্তিতে সাভার-আশুলিয়ার জনগনের নানাবিধ সমস্যা চিহ্নিতকরন এবং তা সমাধানের মাধ্যমে আপনাদের সাথে কাজ করার উদ্দেশ্য নিয়েই আমার নির্বাচনী ঘোষনা।
প্রিয়, সাভার-আশুলিয়া বাসী আপনারা আমার জন্য দোয়া করবেন,জননেত্রী শেখ হাসিনার সাথে আমার দেশের জন্য এবং আপনাদের কল্যানে আমি কাজ করতে চাই,আগামী দিনগুলিতে আমি যেন আপনাদের সাথে কাজ করতে পারি । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি জনতার।
এসময় সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুস্নি, সাভার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পারভেজ দেওয়ান ,আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভূইয়া, সহ সাভার-আশুলিয়ার কয়েক হাজার জনগণ ও বীরমুক্তিযোদ্ধাগণ ।




Daily Aporadh Prokash